মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: রইছ।
অর্থ: প্রধান।
শব্দ: ওয়াযির।
অর্থ: মন্ত্রী।
শব্দ: রইছুল ওয়াযারা।
অর্থ: প্রধানমন্ত্রী।
শব্দ: আররাইছ।
অর্থ: প্রেসিডেন্ট।
শব্দ: রইছুদ দওলা।
অর্থ: রাষ্ট্র প্রধান।
শব্দ: হাকেম।
অর্থ: শাসক।
শব্দ: ওয়াফদ।
অর্থ: প্রতিনিধি দল।
শব্দ: মাজলিছ।
অর্থ: পরিষদ।
শব্দ: মাজলিছুল ওয়াযারা।
অর্থ: মন্ত্রী পরিষদ।
শব্দ: বারলামান।
অর্থ: সংসদ।
শব্দ: ইজতেমা।
অর্থ: বৈঠক।
শব্দ: লিকা।
অর্থ: সাক্ষাত।
শব্দ: ইস্তেকবাল।
অর্থ: অভ্যর্থনা।
শব্দ: হাফলা।
অর্থ: অনুষ্ঠান।
শব্দ: তাকরিম।
অর্থ: সম্মাননা।
শব্দ: জায়েযা।
অর্থ: পুরস্কার।
শব্দ: ছাফির।
অর্থ: দূত।
শব্দ: ছাফিরুদ দাওলা।
অর্থ: রাষ্ট্রদূত।
শব্দ: ছাফারাহ।
অর্থ: দূতাবাস।
