মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: আখবার।
অর্থ: খবর।
বাক্য: আখবারুল আন।
অর্থ: এই সময়ের খবর।
শব্দ: কানাহ।
অর্থ: চ্যানেল।
বাক্য: কানাহ বাংলাদেশিয়াহ।
অর্থ: বাংলাদেশি চ্যানেল।
শব্দ: তিলফিযিউন।
অর্থ: টেলিভিশন।
বাক্য: হাল ইনদাক তিলফিযিউন।
অর্থ: আপনার কাছে টেলিভিশন আছে?
শব্দ: রাদিউ।
অর্থ: রেডিও।
বাক্য: রাদিও জাদিদ।
অর্থ: নতুন রেডিও।
শব্দ: ইযাআ।
অর্থ: বেতার।
বাক্য: ইযাআতু কাতার।
অর্থ: কাতার বেতার।
শব্দ: ছাহাফি।
অর্থ: সাংবাদিক।
বাক্য: আনা ছাহাফি।
অর্থ: আমি একজন সাংবাদিক।
শব্দ: ছহিফা/ জারিদা।
অর্থ: পত্রিকা।
বাক্য: জারিদা ইয়াওমিয়া।
অর্থ: দৈনিক পত্রিকা।
শব্দ: উছবুই।
অর্থ: সাপ্তাহিক।
বাক্য: জারিদা উছবুইয়া।
অর্থ: সাপ্তাহিক পত্রিকা।
শব্দ: মাজাল্লা।
অর্থ: ম্যাগাজিন।
বাক্য: মাজাল্লা কাদিমাহ।
অর্থ: পুরনো ম্যাগাজিন।
শব্দ: শাহরি।
অর্থ: মাসিক।
বাক্য: ইশতেরাক শাহরি।
অর্থ: মাসিক গ্রাহক।
