মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: আওয়াল।
অর্থ: প্রথম।
বাক্য: আদদাওরুল আওয়াল।
অর্থ: প্রথম তলা।
শব্দ: ছানি।
অর্থ: দ্বিতীয়।
বাক্য: আলমাকতাবুছ ছানি।
অর্থ: দ্বিতীয় অফিস।
শব্দ: ছালেছ।
অর্থ:তৃতীয়।
বাক্য: আলমাবনাছ ছালেছ।
অর্থ: তৃতীয় ভবন।
শব্দ: রাবে।
অর্থ: চতুর্থ।
বাক্য: আলবাবুর রাবে।
অর্থ: চতুর্থ দরজা।
শব্দ: খামেছ।
অর্থ: পঞ্চম।
বাক্য: আলমাররা খামেছাহ।
অর্থ: পঞ্চম বার।
শব্দ: ছাদেছ।
অর্থ: ষষ্ঠ।
বাক্য: আনা ছাদেছ।
অর্থ: আমি ষষ্ঠ।
শব্দ: ছাবে।
অর্থ: সপ্তম।
বাক্য: আনতা চাবে।
অর্থ: তুমি সপ্তম।
শব্দ: তাছে।
অর্থ: নবম।
বাক্য: মান তাছে।
অর্থ: নবম কে?
শব্দ: আশের।
অর্থ: দশম।
অর্থ: হুয়া আশের।
বাক্য: সে দশম।
মনে রাখা ভালো, যদি এসব শব্দ এমন কোনো শব্দের সাথে ব্যবহার করা হয়, যেগুলো স্ত্রীলিঙ্গের, তবে প্রথম (আওয়াল) ছাড়া সেক্ষেত্রে সবগুলোর শেষে ‘আহ’ যোগ হবে। যেমন, ছানিয়াহ, ছালেছাহ, রাবেআহ, খামেছাহ, ছাদেছাহ, ছাবেআহ, ছামেনাহ, তাছেআহ, আশেরাহ।
