মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ইনতেখাব।
অর্থ: নির্বাচন।
বাক্য: ইনতেখাব ওয়াতানি।
অর্থ: জাতীয় নির্বাচন।
শব্দ: তারশিহ।
অর্থ: মনোনয়ন।
বাক্য: আনা উরিদু তারশিহ।
অর্থ: আমি মনোনয়ন চাই।
শব্দ: মুনতাখাব।
অর্থ: নির্বাচিত।
বাক্য: যায়িম মুনতাখাব।
অর্থ: নির্বাচিত নেতা।
শব্দ: মুরাশশাহ।
অর্থ: মনোনীত।
বাক্য: রাজুল মুরাশশাহ।
অর্থ: মনোনীত ব্যক্তি।
শব্দ: হিযব।
অর্থ: দল।
বাক্য: আলহিযবুল হাকেম।
অর্থ: শাসক দল।
শব্দ: মুআরেদ।
অর্থ: বিরোধী।
বাক্য: আলহিযবুল মুআরেদ।
অর্থ: বিরোধী দল।
শব্দ: বারলামান।
অর্থ: সংসদ।
বাক্য: উদুল বারলামান।
অর্থ: সংসদ সদস্য।
শব্দ: জালছাহ।
অর্থ: অধিবেশন।
বাক্য: জালছাহ আম্মাহ।
অর্থ: সাধারণ অধিবেশন।
শব্দ: মুওয়াফাকাহ।
অর্থ: অনুমোদন।
বাক্য: মুওয়াফাকাতুল বারলামান।
অর্থ: সংসদের অনুমোদন।
শব্দ: মাজলিছ।
অর্থ: বৈঠক।
বাক্য: রাইছুল মাজলিছ।
অর্থ: বৈঠক প্রধান।
