মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: শায়।
অর্থ: চা।
বাক্য: আশরাব শায়।
অর্থ: আমি চা পান করি।
শব্দ: শায় হালিব।
অর্থ: দুধ চা।
বাক্য: উহিব্বু শায় হালিব।
অর্থ: আমি দুধ চা পছন্দ করি।
শব্দ: শায় আহমর।
অর্থ: লাল চা।
বাক্য: হাল তুহিব্বু শায় আহমর।
অর্থ: আপনি কি লাল চা পছন্দ করেন?
শব্দ: শায় আখদার।
অর্থ: সবুজ চা।
বাক্য: শায় আখদার মুফিদ।
অর্থ: সবুজ চা উপকারী।
শব্দ: সুক্কার।
অর্থ: চিনি।
বাক্য: হাল ইনদাক সুক্কার।
অর্থ: আপনার কাছে কি চিনি আছে?
শব্দ: কফি।
অর্থ: কফি।
বাক্য: আতিনি কফি।
অর্থ: আমাকে কফি দিন।
শব্দ: কালিল।
অর্থ: কম।
বাক্য: শায় মাআ সুক্কার কালিল।
অর্থ: অল্প চিনি দিয়ে চা।
শব্দ: হার।
অর্থ: গরম।
বাক্য: শায় হার।
অর্থ: গরম চা।
শব্দ: কাছ।
অর্থ: কাপ।
বাক্য: আতিনি কাছ শায়।
অর্থ: আমাকে এক কাপ চা দিন।
শব্দ: লাজিজ।
অর্থ: সুস্বাদু।
বাক্য: শায় লাজিজ।
অর্থ: সুস্বাদু চা।
