মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ওয়াতানি।
অর্থ: জাতীয়।
বাক্য: ইয়াওমুল ওয়াতানি।
অর্থ: জাতীয় দিবস।
শব্দ: আলাম।
অর্থ: পতাকা।
বাক্য: আলামু কাতার।
অর্থ: কাতারের পতাকা।
শব্দ: ইহতেফাল।
অর্থ: উদযাপন।
বাক্য: ইহতেফাল বিল ইয়াওমুল ওয়াতানি।
অর্থ: জাতীয় দিবস উদযাপন।
শব্দ: ইজাযাহ।
অর্থ: ছুটি।
বাক্য: ইজাযাহ রাসমিয়াহ।
অর্থ: সরকারি ছুটি।
শব্দ: নাশিদ।
অর্থ: সঙ্গীত।
বাক্য: নাশিদ ওয়াতানি।
অর্থ: জাতীয় সঙ্গীত।
শব্দ: ইসতেকলাল।
অর্থ: স্বাধীনতা।
বাক্য: ইয়াওমুল ইসতেকলাল।
অর্থ: স্বাধীনতা দিবস।
শব্দ: হারব।
অর্থ: যুদ্ধ।
বাক্য: হারবুল ইসতেকলাল।
অর্থ: স্বাধীনতা যুদ্ধ।
শব্দ: ইনতেছার।
অর্থ: বিজয়।
বাক্য: ইয়াওমুল ইনতেছার।
অর্থ: বিজয় দিবস।
শব্দ: ফখর।
অর্থ: গর্ব।
বাক্য: ইয়াওমুল ফখর।
অর্থ: গর্বের দিন।
শব্দ: ফারাহ।
অর্থ: খুশি।
বাক্য: ফারাহ আম।
অর্থ: সর্বজনীন খুশি।
