মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মুছতাসফা।
অর্থ: হাসপাতাল।
বাক্য: আইনাল মুছতাসফা।
অর্থ: হাসপাতাল কোথায়?
শব্দ: মারকায ছিহহি।
অর্থ: স্বাস্থ্যকেন্দ্র।
বাক্য: আনা ফি মারকায ছিহহি।
অর্থ: আমি স্বাস্থ্যকেন্দ্রে।
শব্দ: তাবিব।
অর্থ: চিকিৎসক।
বাক্য: হাল আনতা তাবিব।
অর্থ: আপনি কি চিকিৎসক।
শব্দ: মারিদ।
অর্থ: অসুস্থ।
বাক্য: আনা মারিদ।
অর্থ: আমি অসুস্থ।
শব্দ: ইলাজ।
অর্থ: চিকিৎসা।
বাক্য: আহতাজ ইলাজ।
অর্থ: আমার চিকিৎসা প্রয়োজন।
শব্দ: মুমাররিদ।
অর্থ: নার্স।
বাক্য: হাল হুয়া মুমাররিদ।
অর্থ: সে কি নার্স?
শব্দ: ছায়দালিয়া।
অর্থ: ফার্মেসি।
বাক্য: হাল ছায়দালিয়া মাফতুহ।
অর্থ: ফার্মেসি কি খোলা?
শব্দ: মাওইদ।
অর্থ: এপয়েন্টমেন্ট।
বাক্য: ইনদি মাওইদ।
অর্থ: আমার এপয়েন্টমেন্ট আছে।
শব্দ: দাওয়া।
অর্থ: ওষুধ।
বাক্য: কাম দাওয়া।
অর্থ: ওষুধ কত?
শব্দ: শিফা।
অর্থ: সুস্থতা।
বাক্য: আল্লাহ ইয়াশফিক।
অর্থ: আল্লাহ পাক আপনাকে সুস্থ করুন।
