মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: আম।
অর্থ: বছর।
বাক্য: আম জাদিদ।
অর্থ: নতুন বছর।
শব্দ: শাহর।
অর্থ: মাস।
বাক্য: ইছনা আশার শাহর।
অর্থ: ১২ মাস।
শব্দ: উছবু।
অর্থ: সপ্তাহ।
বাক্য: উছবু ওয়াহেদ।
অর্থ: এক সপ্তাহ।
শব্দ: ইয়াওম।
অর্থ: দিন।
বাক্য: ছাবআ আইয়াম।
অর্থ: সাত দিন।
শব্দ: লাইল।
অর্থ: রাত।
বাক্য: লাইল তওয়িল।
অর্থ: লম্বা রাত।
শব্দ: নাহার।
অর্থ: দিবস।
বাক্য: নাহার জামিল।
অর্থ: সুন্দর দিন।
শব্দ: ছাবাহ।
অর্থ: সকাল।
বাক্য: ছাবাহাল খায়ের।
অর্থ: শুভ সকাল।
শব্দ: মাছা।
অর্থ: সন্ধ্যা।
বাক্য: মাছাআল খায়ের।
অর্থ: শুভ সন্ধ্যা।
শব্দ: আকদ।
অর্থ: দশক।
বাক্য: আকদ ওয়াহেদ।
অর্থ: এক দশক।
শব্দ: কারন।
অর্থ: শতক।
বাক্য: কারন মাযি।
অর্থ: গত শতক।
