মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: জারিদা।
অর্থ: পত্রিকা।
বাক্য: আনা আকরা জারিদা।
অর্থ: আমি পত্রিকা পড়ি।
শব্দ: ইয়াওমিয়্যাহ।
অর্থ: দৈনিক।
বাক্য: জারিদা ইয়াওমিয়্যাহ।
অর্থ: দৈনিক পত্রিকা।
শব্দ: উছবুইয়্যা।
অর্থ: সাপ্তাহিক।
বাক্য: জারিদা উছবুইয়্যা।
অর্থ: সাপ্তাহিক পত্রিকা।
শব্দ: মাজাল্লাহ।
অর্থ: ম্যাগাজিন।
বাক্য: মাজাল্লাহ জাদিদাহ।
অর্থ: নতুন ম্যাগাজিন।
শব্দ: শাহরিয়্যা।
অর্থ: মাসিক।
বাক্য: মাজাল্লাহ শাহরিয়্যাহ।
অর্থ: মাসিক ম্যাগাজিন।
শব্দ: ছানাওইয়্যা।
অর্থ: বার্ষিক।
বাক্য: মাজাল্লাহ ছানাওইয়্যা।
অর্থ: বার্ষিক ম্যাগাজিন।
শব্দ: ছাফহা।
অর্থ: পৃষ্ঠা।
বাক্য: কাম ছাফহা।
অর্থ: কত পৃষ্ঠা।
শব্দ: নাশের।
অর্থ: প্রকাশক।
বাক্য: মান নাশেরুল জারিদা।
অর্থ: পত্রিকার প্রকাশক কে?
শব্দ: কারি।
অর্থ: পাঠক।
বাক্য: আনা কারিউল জারিদা।
অর্থ: আমি পত্রিকার পাঠক।
শব্দ: কাতেব।
অর্থ: লেখক।
বাক্য: আনতা কাতেব ফিল জারিদা।
অর্থ: আপনি পত্রিকার লেখক।
