মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: সুক।
অর্থ: বাজার।
বাক্য: আযহাবু ইলাস সুক।
অর্থ: আমি বাজারে যাই/ যাব।
শব্দ: শেরা।
অর্থ: কেনা।
বাক্য: আশতারি।
অর্থ: আমি কিনি/ কিনব।
শব্দ: বাই।
অর্থ: বিক্রি করা।
বাক্য: আবি।
অর্থ: আমি বিক্রি করি।
শব্দ: বায়ে।
অর্থ: বিক্রেতা।
বাক্য: আনা বায়ে জাদিদ।
অর্থ: আমি নতুন বিক্রেতা।
শব্দ: মুশতারি।
অর্থ: ক্রেতা।
বাক্য: আনা মুশতারি কাদিম।
অর্থ: আমি পুরনো ক্রেতা।
শব্দ: কাম।
অর্থ: কত।
বাক্য: কাম হাজা?
অর্থ: এটা কত?
শব্দ: আখের।
অর্থ: শেষ।
বাক্য: কাম আখের।
অর্থ: শেষ কত?
শব্দ: গালি।
অর্থ: দামী।
বাক্য: হাজা গালি।
অর্থ: এটা দামী।
শব্দ: রাখিছ।
অর্থ: সস্তা।
বাক্য: যালিকা রাখিছ।
অর্থ: ওটা সস্তা।
শব্দ: মাঅকুল।
অর্থ: যৌক্তিক।
বাক্য: ছির মাঅকুল।
অর্থ: যৌক্তিক দাম।
