মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: কাহরাবা।
অর্থ: বিদ্যুৎ।
বাক্য: কাহরাবা মওজুদ।
অর্থ: বিদ্যুৎ আছে।
শব্দ: মা।
অর্থ: পানি।
বাক্য: লা ইউজাদ মা।
অর্থ: পানি নাই।
শব্দ: গায।
অর্থ: গ্যাস।
বাক্য: আহতাজ ইলা গায।
অর্থ: আমার গ্যাস লাগবে।
শব্দ: ফাতুরা।
অর্থ: বিল।
বাক্য: ফাতুরা কাহরাবা।
অর্থ: বিদ্যুৎ বিল।
শব্দ: রুসুম।
অর্থ: ফি।
বাক্য: রুসুমুল মা।
অর্থ: পানির ফি।
শব্দ: দাফউ।
অর্থ: পরিশোধ।
বাক্য: দাফউর রুসুম।
অর্থ: ফি পরিশোধ।
শব্দ: ইনকেতা।
অর্থ: কাটা।
বাক্য: ইনকাতাআ কাহরাবা।
অর্থ: বিদ্যুতের লাইন কেটে গেছে।
শব্দ: তাওয়ারি।
অর্থ: জরুরি।
বাক্য: ইত্তাসিল তাওয়ারি।
অর্থ: জরুরি বিভাগে ফোন করুন।
শব্দ: মুছাআদা।
অর্থ: সাহায্য।
বাক্য: আনা মুহতাজ মুছাআদা।
অর্থ: আমার সাহায্য লাগবে।
শব্দ: হারিক।
অর্থ: অগ্নিকান্ড।
বাক্য: হুনাকা হারিক।
অর্থ: এখানে আগুন লেগেছে।
