মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: তায়েরাহ।
অর্থ: প্লেন/ উড়োজাহাজ।
বাক্য: তায়েরাহ কাবিরাহ।
অর্থ: বড় উড়োজাহাজ।
শব্দ: রিহলাহ।
অর্থ: ফ্লাইট।
বাক্য: মাতা রিহলাতুনা?
অর্থ: আমাদের ফ্লাইট কখন?
শব্দ: তাইয়ার।
অর্থ: পাইলট।
বাক্য: হুয়া তাইয়ার।
অর্থ: তিনি একজন পাইলট।
শব্দ: ইকলা।
অর্থ: উড্ডয়ন।
বাক্য: বাদাল ইকলা।
অর্থ: উড্ডয়নের পর।
শব্দ: হুবুত।
অর্থ: অবতরণ।
বাক্য: কাবলাল হুবুত।
অর্থ: অবতরণের আগে।
শব্দ: মাকআদ।
অর্থ: আসন।
বাক্য: আইনা মাকআদি।
অর্থ: আমার আসন কোথায়।
শব্দ: হাজয।
অর্থ: বুকিং।
বাক্য: হাজাযতু।
অর্থ: আমি বুকিং দিয়েছি।
শব্দ: মাতার।
অর্থ: বিমানবন্দর।
বাক্য: আনা ফিল মাতার।
অর্থ: আমি বিমানবন্দরে।
শব্দ: তাযকেরাহ।
অর্থ: টিকেট।
বাক্য: আইনা তাযকিরাতুকা।
অর্থ: তোমার টিকেট কোথায়?
শব্দ: তাশিরাহ।
অর্থ: ভিসা।
বাক্য: তাশিরাতু কাতার।
অর্থ: কাতারের ভিসা।
