মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: জুনদি।
অর্থ: সৈন্য।
বাক্য: আনা জুনদি।
অর্থ: আমি একজন সেনা।
শব্দ: শুরতি।
অর্থ: পুলিশ।
বাক্য: হুয়া শুরতি।
অর্থ: সে একজন পুলিশ।
শব্দ: শুরতা।
অর্থ: পুলিশ।
বাক্য: মারকাযুশ শুরতা।
অর্থ: থানা।
শব্দ: যাবেত।
অর্থ: অফিসার।
বাক্য: হাল আনতা যাবেত।
অর্থ: আপনি কি অফিসার।
শব্দ: যুব্বাত।
অর্থ: অফিসারবৃন্দ।
বাক্য: হুম যুব্বাত।
অর্থ: তারা সবাই অফিসার।
শব্দ: মুখাবারাত।
অর্থ: গোয়েন্দা বিভাগ।
বাক্য: মারকায মুখাবারাত।
অর্থ: গোয়েন্দা বিভাগের অফিস।
শব্দ: জাসুস।
অর্থ: গোয়েন্দা।
বাক্য: হুয়া জাসুস।
অর্থ: তিনি একজন গোয়েন্দা।
শব্দ: সিজন।
অর্থ: জেলখানা।
বাক্য: আইনা সিজন।
অর্থ: জেলখানা কোথায়।
শব্দ: মাসজুন।
অর্থ: কয়েদি।
বাক্য: হুয়া মাসজুন।
অর্থ: সে কয়েদি।
শব্দ: মাহকুম আলাইহি।
অর্থ: দন্ডপ্রাপ্ত।
বাক্য: আনা মাহকুম আলাইহি।
অর্থ: আমি দন্ডপ্রাপ্ত।
