মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: নুর।
অর্থ: আলো।
বাক্য: লা ইউজাদু নুর।
অর্থ: আলো নেই।
শব্দ: যালাম।
অর্থ: অন্ধকার।
বাক্য: ইয়াওম যালাম।
অর্থ: অন্ধকার দিন।
শব্দ: শামছ।
অর্থ: সূর্য।
বাক্য: শামছুল ইসলাম।
অর্থ: ইসলামের সূর্য।
শব্দ: কামার।
অর্থ: চাঁদ।
বাক্য: নুরুল কামার।
অর্থ: চাঁদের আলো।
শব্দ: মুনাওয়ার।
অর্থ: আলোকিত।
বাক্য: ইয়াওম মুনাওয়ার।
অর্থ: আলোকিত দিন।
শব্দ: ছাবাহ।
অর্থ: সকাল।
বাক্য: আলআন ছাবাহ।
অর্থ: এখন সকাল।
শব্দ: মাছা।
অর্থ: সন্ধ্যা।
বাক্য: ফিল মাছা।
অর্থ: সন্ধ্যায়।
শব্দ: লাইল।
অর্থ: রাত।
বাক্য: ফিল লাইল।
অর্থ: রাতে।
শব্দ: আলইয়াওম।
অর্থ: আজ।
বাক্য: আলইয়াওম হার।
অর্থ: আজ গরম।
শব্দ: গাদান।
অর্থ: আগামীকাল।
বাক্য: হাল তাতি গাদান।
অর্থ: আপনি কি কাল আসবেন?
