মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: জাওয়াল।
অর্থ: মোবাইল।
বাক্য: হাল ইনদাকা জাওয়াল?
অর্থ: আপনার কাছে কি মোবাইল আছে?
শব্দ: রাকাম।
অর্থ: নাম্বার।
বাক্য: রাকামুল জাওয়াল।
অর্থ: মোবাইল নাম্বার।
শব্দ: তিলিফুন।
অর্থ: টেলিফোন।
বাক্য: হাযা রাকামু তিলিফুনি।
অর্থ: এটা আমার টেলিফোন নাম্বার।
শব্দ: বারিদ।
অর্থ: পোস্ট।
বাক্য: ছুনদুকুল বারিদ।
অর্থ: পোস্ট বক্স।
শব্দ: বারিদ ইলিকত্রুনি।
অর্থ: ইমেইল।
বাক্য: উনওয়ানু বারিদ ইলিকত্রুনি।
অর্থ: ইমেইল ঠিকানা।
শব্দ: রিসালাহ।
অর্থ: চিঠি।
বাক্য: রিসালাহ মুহিম্মাহ।
অর্থ: গুরুত্বপূর্ণ চিঠি।
শব্দ: ইত্তিসাল।
অর্থ: কল।
বাক্য: ইত্তাসালতু বিকা।
অর্থ: আমি আপনাকে কল করেছিলাম।
শব্দ: রাদ।
অর্থ: উত্তর, সাড়া দেওয়া।
বাক্য: লা ইউজাদ রাদ।
অর্থ: কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
শব্দ: ছাওত।
অর্থ: কণ্ঠ।
বাক্য: লা আছমা ছাওতাক।
অর্থ: আমি আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি না।
শব্দ: ইশারা।
অর্থ: নেটওয়ার্ক।
বাক্য: ইশারা যাইফাহ।
অর্থ: দুর্বল নেটওয়ার্ক।
