মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: তাবখ
অর্থ: রান্না করা।
বাক্য: আনা আতবাখ।
অর্থ: আমি রান্না করি।
শব্দ: তাব্বাখ।
অর্থ: বাবুর্চি।
বাক্য: হাল আনতা তাব্বাখ।
অর্থ: আপনি কি বাবুর্চি?
শব্দ: মাতবাখ।
অর্থ: রান্নাঘর।
বাক্য: হুয়া ফিল মাতবাখ।
অর্থ: তিনি রান্নাঘরে।
শব্দ: লাহম।
অর্থ: মাংস।
বাক্য: লাহমুল বাকার।
অর্থ: গরুর মাংস।
শব্দ: দাজাজ।
অর্থ: মুরগি।
বাক্য: লাহমুদ দাজাজ।
অর্থ: মুরগির মাংস।
শব্দ: ছামাক।
অর্থ: মাছ।
বাক্য: আতবাখ ছামাক।
অর্থ: আমি মাছ রান্না করি।
শব্দ: রুয।
অর্থ: চাল।
বাক্য: আনা উহিব্বু রুয।
অর্থ: আমি চাল পছন্দ করি।
শব্দ: খুবজ।
অর্থ: রুটি।
বাক্য: হাল তুহিব্বু খুবজ।
অর্থ: তুমি কি রুটি পছন্দ করো?
শব্দ: রাগিফ।
অর্থ: পাউরুটি।
বাক্য: আনা উরিদু রাগিফ।
অর্থ: আমি পাউরুটি চাই।
শব্দ: ছালুনাহ।
অর্থ: তরকারি।
বাক্য: ছালুনাহ ছামাক।
অর্থ: মাছের তরকারি।
