মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: আমেল।
অর্থ: শ্রমিক।
বাক্য: আনা আমেল।
অর্থ: আমি একজন শ্রমিক।
শব্দ: উম্মাল।
অর্থ: শ্রমিকরা।
বাক্য: নাহনু উম্মাল।
অর্থ: আমরা শ্রমিক।
শব্দ: আমল।
অর্থ: কাজ।
বাক্য: নাহনু লিল আমল।
অর্থ: আমরা কাজের জন্য।
শব্দ: মুসরিফ।
অর্থ: সুপারভাইজার।
বাক্য: হুয়া মুসরিফুনা।
অর্থ: সে আমাদের সুপারভাইজার।
শব্দ: মুদির।
অর্থ: বস।
বাক্য: আনতা মুদির।
অর্থ: আপনি বস।
শব্দ: রাঈছ।
অর্থ: প্রধান।
বাক্য: আনা রাঈছ।
অর্থ: আমি প্রধান।
শব্দ: শারিকাহ।
অর্থ: কোম্পানি।
বাক্য: রাঈছুশ শারিকাহ।
অর্থ: কোম্পানির প্রধান।
শব্দ: মুহাছেব।
অর্থ: হিসাবরক্ষক।
বাক্য: হাল আনতা মুহাছেব।
অর্থ: আপনি কি হিসাবরক্ষক।
শব্দ: ইসতেকবার।
অর্থ: অভ্যর্থনা।
বাক্য: মুওয়াযযাফ ইসতেকবাল।
অর্থ: অভ্যর্থনা কর্মী।
শব্দ: ইনতেযার।
অর্থ: অপেক্ষা।
বাক্য: গুরফাতুল ইনতেযার।
অর্থ: অপেক্ষা কক্ষ।
