মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ছাওম।
অর্থ: রোজা।
বাক্য: হাযা শাহরুছ ছাওম।
অর্থ: এটি রোজার মাস।
শব্দ: ছায়েম।
অর্থ: রোজাদার।
বাক্য: আনা ছায়েম।
অর্থ: আমি রোজাদার।
শব্দ: ছুহুর।
অর্থ: সেহরি।
বাক্য: হাল আকালতা ছুহুর।
অর্থ: তুমি কি সেহরি খেয়েছো?
শব্দ: ইফতার।
অর্থ: ইফতার।
বাক্য: ওয়াকতুল ইফতার।
অর্থ: ইফতারের সময়।
শব্দ: তারাবিহ।
অর্থ: তারাবিহ।
বাক্য: সালাতুত তারাবিহ।
অর্থ: তারাবিহ নামাজ।
শব্দ: খিমা।
অর্থ: তাঁবু।
বাক্য: খিমাতুছ ছায়েমিন।
অর্থ: রোজাদারদের তাঁবু।
শব্দ: তাওযি।
অর্থ: বিতরণ।
বাক্য: তাওযিয়ুল ইফতার
অর্থ: ইফতার বিতরণ।
শব্দ: ছালাত।
অর্থ: নামাজ।
বাক্য: ছালাতুল আছর।
অর্থ: আছরের নামাজ।
শব্দ: আজান।
অর্থ: আজান।
বাক্য: আজানুল মাগরিব।
অর্থ: মাগরিবের আজান।
